মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৬ জন আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:৫৭ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি।

গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে-সময় সামন্তা সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত