রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৩ জন গ্রেপ্তার

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ রবিবার (৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২৭৫ পিস ইয়াবা, ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত