গোপালপুরে ভোটকেন্দ্রের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০১:৪৮ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন। এসময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হো‌সেন ব‌লেন, কে‌ন্দ্রে এ‌জেন্ট দেয়া‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়প‌ক্ষের বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। 

প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে। যথাসম‌য়ে ভোটগ্রহণ শুরু হ‌য়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত