নর্থ ক্যারোলাইনায় পুলিশসহ পাঁচজনকে গুলি করে হত্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:০২ এএম

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি-অ্যান বাল্ডউইন বলেছেন, একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। এবং অবশ্যই আমাদের বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।

উত্তর ক্যারোলিনা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি আবাসিক এলাকায় অন্তত চারজনকে গুলি করে আহত করার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত