সিংগাইরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:২৬ এএম

মানিকগঞ্জের সিংগাইরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি জামশা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান।

দক্ষিণ জামশা কল্যাণকামী যুবক সমাজ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় ঢাকা জেলার নবাবগঞ্জের দুটি দল অংশ নেয়। ট্রাইবেকারে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ৪-৩ গোলে মাতাবপুর নওজোয়ান ক্লাবকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে চ‍্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের জন্য ছিল ফ্রিজ।

মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং ফরিদ খান ও মিন্টু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর পৌরসভার মেয়র আবু নাইম বাশার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মেডিকেল অফিসার ডাক্তার ফজলুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী অ‍্যাড. জাহিদ খান উজ্জ্বল, জেলা কৃষক লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রবিন, জামশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, দক্ষিণ জামশা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক মোল্লা, সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাসীনাথ মন্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত