স্পোর্টস কার্নিভাল সমাপ্ত, বর্ষসেরা ক্রীড়াবিদ মাহমুদুন্নবী চঞ্চল

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৭:০৯ পিএম

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২২’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব  অনুষ্ঠিত হয়।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব  ফয়সাল তিতুমীর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে এআইপিএ এশিয়ার সদস্য নির্বাচিত হওয়ায় বিএসপিএ সভাপতি সনৎ বাবলাকে সংবর্ধনা দেওয়া হয়। 

এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১৪ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল। প্রথম রানার-আপ হয়েছেন রুমেল খান ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন  মো. শামীম হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত