শ্রীপুরে এসি মেরামত করতে গিয়ে বিস্ফোরণ, মিস্ত্রির মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে পুরাতন এসি মেরামত করতে গিয়ে বিস্ফোরণে লাভলু রহমান (৩০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার আমান হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

নিহত লাভলু রহমানের বাড়ি জয়পুরহাটে বলে জানা গেছে। 

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, আমান হ্যাচারির দুই টনের একটি পুরাতন এসি মেরামতের কাজ করছিল মিস্ত্রি লাভলু। এসময় হঠাৎ এসিটি বিস্ফোরিত হয়। এতে লাভলু রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এসি বিস্ফোরণে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত