রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে।
সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
