ক্ষমা চাইলেন দুধ দিয়ে গোসল করা যুবলীগ নেতা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:২৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেওয়া সেই যুবলীগ নেতা সানোয়ার হোসেন তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি তার নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ ক্ষমা চান।

সানোয়ার হোসেন তার ভিডিও বার্তায় বলেন, ‘রবিবার আমার যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তার জন্য আমি ক্ষমা চাই। আমার বাবা একজন ত্যাগী আ.লীগ নেতা। গত নির্বাচনে আমি ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে কাজ করেছি। আমাকে অনেকে বলেছে, তোমার পদে আসা দরকার। পদ না পেয়ে আমি যে কাজ করেছি এবং যা বলেছি, তার জন্য আমি জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাই। আমি রাগের বশবর্তী হয়ে যা বলেছি তা তুলে নিচ্ছি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমার কৃতকর্মের জন্য আওয়ামী পরিবারের কাছে, যুবলীগের ভাইদের কাছে ক্ষমা চাই। মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমিও মানুষ। আমি ভুল করেছি।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘আমার মনে হয়েছিল সানোয়ার কারও উসকানিতে দলের বিরুদ্ধে আপত্তিকর কথা বলেছে এবং দুধ দিয়ে গোসল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত