ঠুকে দিলেন মামলা

লিঙ্গবর্ধক ক্লিনিকের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে হতবাক র‍্যাপার 'ফিফটি সেন্ট'!

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৬:৩২ পিএম

প্ল্যাস্টিক সার্জন অ্যাঞ্জেলা কোগানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে স্বনামধন্য তারকা। বিজ্ঞাপনী ছবি ভাইরাল হতেই কেলেঙ্কারি! ছবিতে এমন কিছু ছিল, যাতে সবাই ভাবছেন, তিনি অস্ত্রোপচার করে বিশেষ অঙ্গের দৈর্ঘ্য বাড়িয়েছেন। সেই 'অপমান' মাথায় নিয়ে আদালতের দ্বারস্থ হন র‌্যাপ তারকা ফিফটি সেন্ট।

আসল নাম কার্টিস জেমস জ্যাকসন। একাধারে তিনি আমেরিকার জনপ্রিয় র‍্যাপ সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং ব্যবসায়ী। তবে তাকে 'ফিফটি সেন্ট' নামেই চেনে গোটা বিশ্ব। তার সঙ্গে ছবি পোস্ট করে গর্ব বোধ করে থাকতে পারেন চিকিৎসক। কিন্তু ক্লিনিকটি সকলেই চেনেন। মিয়ামিতে অ্যাঞ্জেলার প্ল্যাস্টিক সার্জারি কেন্দ্র এবং মেড স্পা'র বিজ্ঞাপন ছিল ছবিটি। যাতে ইঙ্গিত দেওয়া ছিল, অ্যাঞ্জেলা সফল অস্ত্রোপচারে র‍্যাপ তারকার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। এতেই খেপে আগুন 'ফিফটি সেন্ট'।

ফিফটির দাবি, ওই বিশেষ ছবিটি ২০২০ সালে তোলা। তার অনুরাগী হিসেবে অ্যাঞ্জেলা পোজ দেওয়ার অনুরোধ করেন। সেই ছবি অনুমতি না নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারকা। অ্যাঞ্জেলা ও তার ক্লিনিকের বিরুদ্ধে সে মর্মে মামলা করেন তিনি।

তবে অ্যাঞ্জেলার পক্ষের আইনজীবীর দাবি, বিষয়টি এমন কিছুই নয়। ছবি দেখে জল্পনা ছড়িয়েছে। কোনো এক পরিস্থিতিতে তারকা-ভক্ত পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। ব্যাবসায়িক কারণে আর্থিক লেনদেনও হয়েছিল। সেটুকুই। এর পরই আর্জি জানানো হয় মামলা তুলে নেওয়ার।

জানা যায়, চিকিৎসক আদালতে আপিল করেছেন, যাতে মামলাটি তুলে নেওয়া হয়। তবে এখনো সুর নরম করেননি ফিফটি সেন্ট। কত টাকার মামলা ঠুকেছেন তিনি, তা অবশ্য জানা যায়নি। সূত্র : ইনডিপেনডেন্ট, টিএমজেড

×
সর্বশেষ সর্বাধিক পঠিত