ঢাকার দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. দীপক কুমার নাগের ‘অপচিকিৎসায়’ নারী চিকিৎসকের দৃষ্টি হারানোর ঘটনার বিচার চেয়ে ময়মনসিংহে দীর্ঘ মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার ময়মনসিংহ নগরীতে তিন কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে পাটগুদাম ব্রিজ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলে। এতে রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন কর্মচারীসহ নগরীর হাজারও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন নাসিরাবাদ কলেজ অধ্যক্ষ আহমেদ শফিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা, মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
