এআইইউবি লাইব্রেরিকে ফিলিপাইন দূতাবাসের বই উপহার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৭:১৬ এএম

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দূতাবাসের একটি প্রতিনিধিদল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করে গত ১৮ অক্টোবর। প্রতিনিধিদলে ছিলেন ক্রিশ্চিয়ান হোপ ভি. রেইস, চার্জ দি অ্যাফেয়ার্স, মারিয়া তানিয়া বি. গৌরানো, থার্ড সেক্রেটারি এবং ভাইস কনসাল, জেরার্ড পোল সান জোস, কালচারাল অফিসার, অ্যাটাচে, ওয়েম্পের জন পাসোক, প্রটোকল অফিসার এবং অ্যাটাচে, মেথেল্ডা গোমস, ফিলিপাইন দূতাবাসের অনুবাদক এবং গবেষণা সহকারী। এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা প্রতিনিধিদলকে ক্যাম্পাসে স্বাগত জানান। তারা এআইইউবি ক্যাম্পাস ও লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা ফিলিপাইনের ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক মূল্যবান বই এআইইউবির লাইব্রেরিকে হস্তান্তর করেন। ড. কারমেন জেড লামাগনা এআইইউবির লাইব্রেরিতে বইগুলো গ্রহণ করেন এবং বই প্রদানের জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ফিলিপাইন দূতাবাসের প্রতিনিধিগণ, এআইইউবির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত