গৃহবধূকে হত্যায় প্রাক্তন স্বামীর স্বীকারোক্তি

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:৫৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় বিয়ে মানতে না পেরে গৃহবধূ আনোয়ারা বেগমকে (২৭) হত্যা করেছে বলে স্বীকার করেছেন প্রাক্তন স্বামী পলাশ মিয়া। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর থানার ওসি শেখ আবুল সালেহ মাসুদ করিম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পলাশ মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদেমাজিরা গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি তার স্ত্রী আনোয়ারা এবং তাদের আট বছরের শিশুপুত্র আশিককে নিয়ে মির্জাপুরের আজগানার বেলতৈল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, মাদক সেবন থেকে ফেরাতে না পেরে এবং বনিবনা না হওয়ায় পাঁচ মাস আগে আনোয়ারা তার স্বামী পলাশ মিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তার দুই মাস পর ঘাটাইলের মুরাদ গ্রামের মোফাজ্জল হোসেনকে (৩৬) বিয়ে করে ওই এলাকায় বসবাস শুরু করেন।

জবানবন্দিতে পলাশ মিয়া বলেন, আনোয়ারা বিবাহবিচ্ছেদ করে মোফাজ্জলকে বিয়ে করায় তিনি ক্ষিপ্ত হন এবং তাকে হত্যার পরিকল্পনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত