ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাড়ডালি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার সরকারপাড়া মহল্লার তুলা ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৪) এবং তার ভাইয়ের ছেলে আনোয়ার হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন শহিদুল ও আনোয়ার। পথে কালমেঘ বারঢালি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এবিষয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
