আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:৩৫ এএম

টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। বাঁচা-মরার এমন সমীকরণ আয়ারল্যান্ডেরও।

শুক্রবার (২১ অক্টোবর) নিজেদের শেষ গ্রুপ ম্যাচে টসে জয়ে পেয়েছেন ক্যারিবীয় অধিনায়ক নিকলাস পুরান। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ব্রেন্ডন কিং। একাদশ থেকে বাদ পড়েছেন শামার ব্রুকসকে। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নেমেছে আইরিশরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি ও জশুয়া লিটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত