ময়মনসিংহে গোপন বৈঠক থেকে জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ১৯

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারবিরোধী পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছে জানিয়ে ওসি শাহ কামাল বলেন, সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। পরে জামায়াত নেতারা পালিয়ে যায়। 

বিকেলে জামায়াত নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে । গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত