নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার নগরীর ওসমানী স্টেডিয়ামে এ সম্মেলন হওয়ার কথা ছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে গতকাল রবিবার জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে এ ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
তিনি বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে সারা দেশে বৃষ্টি পড়বে। এ কারণেই ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যে সম্মেলন ছিল, সেই সম্মেলন দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্থগিত ঘোষণা করছি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সঞ্চালনায় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি থাকার কথা ছিল।
