বৃষ্টিতে ভেসে গেছে ১১ ওভার। খেলা নেমে আসে ৯ ওভারে। তাতে ধুন্ধুমার ব্যাট চালাতে গিয়ে দ্রুত ফিরে গেছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র ৪ ওভারে চার টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু সেই চাপ সামলে শেষ পর্যন্ত ৭৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওয়েসলি মেধেভেরে। ১৮ বলে ৪টি চার ও ১টি ছক্কার দেখা পান তিনি। এছাড়া মিল্টন শুম্বা ২০ বল ১৮ রান করেন।
অথচ ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়েছিল জিম্বাবুয়ে। চার ব্যাটারের কেউই পাননি দুই অংকের রানের দেখা। এমনকি দলে প্রাণভোমরা সিকান্দার রাজা আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
