উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ।
শুক্রবার সিউলের চিফ অফ স্টাফ জানিয়েছেন, ‘উত্তর কোরিয়া অনির্দিষ্টভাবে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ খবর আলজাজিরার।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চার দিন আগেই পশ্চিম উপকূলে নিজেদের জলসীমায় প্রতিপক্ষের জাহাজ ঢুকে পড়ার পাল্টাপাল্টি অভিযোগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুলি ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
সতর্ক করা হচ্ছে যে উত্তরের নেতা কিম জং উন আরেকটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে।
গত বুধবার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সতর্ক করেছিল যে, উত্তর কোরিয়া সপ্তমমত পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালে তারা ‘উল্লেখ্যযোগ্য’ জবাব দেবে।
