মেঘনায় ডুবে যাওয়া ২ ছাত্রের একজনের লাশ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২:৪২ এএম

নরসিংদীতে পিকনিকে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে গালিব হক (১৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে আলোকবালী ইউনিয়নের চরআফজালের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদুল আলম।

গত বৃহস্পতিবার পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে সন্ধ্যার আগে অন্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়ার আজিজুল হকের ছেলে গালিব এবং রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাহফুজ (১৭)। তারা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং দুজনই কোরআনে হাফেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত