পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে নবম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো ইউনিয়নের ঘোড়ামারা কলোনি এলাকার ফিরোজ আলী (২৭) ও মারুফ হোসেন (২১)। গতকাল শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, ফিরোজ ও মারুফ কয়েক দিন ধরে ওই ছাত্রীর গতিবিধি লক্ষ করছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাকাতিপাড়া এলাকায় তার মুখ চেপে ধরে ফিরোজ ও মারুফ পাশের একটি চা-বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে সে চিৎকার করলে তারা পালিয়ে যায়। বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানালে রাতেই ফিরোজ ও মারুফকে আসামি করে বোদা থানায় মামলা করেন ছাত্রীর বাবা। গতকাল ভোরে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
