কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:১২ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইন্টারেকটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত বৃহ¯পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ স¤পাদক প্রফেসর ডা. আবদুল্লাহ আল শাফি মজুমদার।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক ডা. মুহসিন আহমেদ, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জেকিউএম হাবিবুল্লাহ। ট্রেনিং সেশন পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের ডা. আসিফ জামান তুষার। প্রশিক্ষণে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত