আমেরিকান স্কিন কেয়ার ব্রান্ড 'ব্লেইজ্ ও স্কিন' প্রথমবারের মত অংশ নিয়েছে ঢাকায় চলমান ইউএস ট্রেড শোতে। ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের এই ট্রেড শো চলবে ২৯ অক্টোবর পর্যন্ত ।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় এই ট্রেড শো'র আয়োজক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। ট্রেড শো'তে রিমার্ক এইচবি লিমিটেডের প্যাভিলিয়নে 'ব্লেইজ্ ও স্কিন' ব্র্যান্ডের পণ্য কিনতে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়।
সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার, ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে, পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে। এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে 'স্ট্যারি নাইট' এবং কোকোনাট ও 'রেইনবো ওয়েসিস '।
বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ 'অ্যাম্বার সানশাইন', ' মুন লাইট অরোরা।
বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২টি প্রোডাক্ট , 'এন্ডলেস ওশান' ও 'সামার স্মুদি'। বডি স্ক্রাব লাইন আপে আছে ২টি প্রোডাক্ট -'কাম ক্লোজার' এবং ফেস স্ক্রাব 'ব্রাশড টুগেদার '। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাড ফেস ক্রিম, 'ওহ! ভ্যানিলা'। এ ছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক 'নো কম্প্রোমাইজ' স্লিপিং মাস্ক '- 'এলিভেনথ আওয়ার', গ্রিন ক্লে মাস্ক- 'স্প্রিং ফ্রস্ট'। ব্লেইজ্ ও স্কিনের 'গ্লো ও টাইম' লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম। মেকআপ রিমুভারের জন্য আছে 'ওয়াইপ অফ ইঞ্জি' নামের মাইসেলার ওয়াটার।
বিখ্যাত মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান বলেন, আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে। স্কিন ভালো রাখতে হলে ভালো স্কিনকেয়ার ব্র্যান্ড আবশ্যক। সে ক্ষেত্রে 'ব্লেইজ্ ও স্কিন' ব্র্যান্ড আমারও পছন্দ এবং এর প্রোডাক্ট রেঞ্জ খুব গোছানো।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শায়রা নাফসিন বলেন, 'ব্লেইজ্ ও স্কিনে'র প্রতিটি প্রোডাক্ট দেখতে যেমন লুক্রেটিভ, তেমনি এর ফ্রেগ্রেন্সও ভীষণ অ্যামেজিং। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে রিসার্চের জন্য আমাকে সারা শহর, এমনকি শহরের বাইরেও যেতে হয়। কিন্তু শত ক্লান্তি সত্ত্বেও, আমি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেনটেইন করি শুধুমাত্র এই রিল্যাক্সিং ফ্রেগ্রেন্সের কারণে।
উল্লেখ্য, ইউএস ট্রেড শো ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এই ইভেন্টের টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর গেটে। ছাত্র-ছাত্রীরা পরিচয়পত্র দেখানোর মাধ্যমে এই আয়োজনে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
