শরীরের উপরের অংশ প্রায় অনাবৃত। কোনোমতে এক হাত ঢেকে রেখেছে কালো চুমকি বসানো ঝলমলে এক টুকরো পোশাক। আর সেই কাপড় জড়ানো হাতে তিনি ঢেকে রেখেছেন স্তন। উরফি জাভেদ বলে কথা! এসব ছবি বা ভিডিও তার কাছে নতুন কিছু নয়। তবে নতুন হলো তার কটাক্ষ। নাম না করেই এই পোস্ট দিয়ে তিনি কটাক্ষ করলেন টুইটারের নতুন কর্তা ইলন মাস্ককে। সমালোচকদেরও নিলেন একহাত।
ইনস্টাগ্রামে নিজের ভিডিও পোস্ট দিয়ে উরফি লিখলেন, 'যতক্ষণ না আপনি টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুক কেনার মতো ধনী হচ্ছেন, ততক্ষণ আমার এসব ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে হবে। আপনাদের জন্য একটা শিক্ষা রয়েছে এখানে- আপনারা গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করেন না। আপনারা কেবলমাত্র গড়পড়তা (কেউ কেউ গড়েরও নিচে) মানুষ, যারা ভাবেন একটা মেয়ে কী পোশাক পরবেন, সেটা তাদের মাথাব্যথা।'
অনেক টালবাহানার পর বৃহস্পতিবার টুইটার অধিগ্রহণ করেনে টেসলা কর্তা ইলন মাস্ক। তার পরেই সিইও পরাগ আগরওয়াল, সিএফও (চিফ ফিনানশিয়াল অফিসার) নেড সেগালকে ছেঁটে দেন তিনি। সেই নিয়ে বিতর্ক হয়েছে ঢের। ইলন অবশ্য সে সবে কান দেননি। যেমন তিনি বরাবর করে থাকেন। হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন টুইটারের মালিক। তাই এসব সিদ্ধান্ত নিতেই পারেন। ইলনের সেই মনোভাবকেই এবার নাম না করে কটাক্ষ উরফির। যদিও তার সমালোচকরা বলছেন, কটাক্ষের কারণে 'কটাক্ষ' নয়। উরফি এখন সব ছেড়েছুড়ে ইলনের জনপ্রিয়তাকে হাতিয়ার করে একটু প্রচার পাওয়ার চেষ্টা করছেন। যেমন তিনি করে থাকেন। সূত্র : কোইমোই
