স্কলাসটিকার মিরপুর শাখায় ‘হাইস্কুল মিউজিক্যাল’ মঞ্চস্থ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:৪০ পিএম

স্কলাসটিকা স্কুলের মিরপুর সিনিয়ার শাখায় দুদিন ব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শনিবার শেষ হয়েছে। স্কুলের এসটিএস মিলনায়তনে দুদিনের এ অনুষ্ঠানে ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান।

তিনি তার বক্তব্যে বলেন, যেকোনো শিল্পই সত্য ন্যায় ‍ও সুবিচারের পক্ষে কথা বলে। তাই তিনি শিক্ষার্থীদের বেশি বেশি শিল্পচর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলাসটিকার মিরপুর সিনিয়া শাখার প্রিন্সিপাল নুরুন নাহার মজুমদার।

নাট্যকার পিটার বারসোকিনির লেখা ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকটি পরিচালনা করেন সানি ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেয় স্কুলের ড্রামা মিউজিক ও ড্যান্স ক্লাবের সদস্য আবিদ আল জুবায়ের, আরিয়ান অয়ন, অনন্য আদ্রি জারা, রাইমা অয়ন রোজ, ওয়াছিস ইহসান, ইরাম আশরাফি বারি নদী ও ফাইয়াজ মামুন প্রমূখ এবং সংগীত পরিচালনায় ছিলেন শুভ্রা কর্মকার।

বিপুলসংখ্যক  শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত