কুড়িগ্রামের ফুলবাড়ীতে তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুরের দিকে মেহেদী হাসান বাড়িতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ থাকাকালীন তার মেরামত করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসান ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। তার মৃত্যুতে পরিবার-সহপাঠীসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
