বাংলাদেশ সিরিজ দিয়ে ভারতের দলে ফিরছেন জাদেজা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:২৫ পিএম

সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বিপক্ষে সাকিব-তামিমরা খেলবেন দুই টেস্ট ও তিন ওয়ানডে। সেই সফরের সূচি আগেই ঘোষণা করেছে বিসিবি। এবার দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে চোট পেয়ে যিনি দল থেকে ছিটকে যান। ফলে খেলা হয়নি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জাদেজা ফিরলেও ফেরা হয়নি জাসপ্রিত বুমরাহর। এখনও পিঠের চোট কাটানোর মিশনে রয়েছেন তিনি।

আইসিসি ওয়াল্র্ড টেস্টের চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি হনুমা বিহারীকেও। এছাড়া ইংল্যান্ড সিরিজের পর এবার বাংলাদেশ সিরিজ থেকেও বাদ পড়েছেন অজিংকা রাহানে।

অবশ্য বাংলাদেশ সিরিজে ভারত তাদের পূর্ণ শক্তির দলকেই পাঠাচ্ছে। কারণ এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে নিয়মিত হচ্ছেন ভিরাট কোহলি, রোহিত শর্মা ও লুকেশ রাহুলরা। ভারতের সহ-অধিনায়ক চলতি বছরের জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি লড়াই করেছেন চোটের সঙ্গে। অস্ত্রোপচার শেষে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন রাহুল।

অন্যদিকে এশিয়া কাপের আগে বিশ্রামে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। রোহিত সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে শ্রীলংকার সঙ্গে। অন্যদিকে কোহলি এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে।

যদিও হনুমা বিহারীকে দুই টেস্টের সিরিজের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, অজিঙ্কা রাহানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বাদ পড়ার পরেও নির্বাচন থেকে বাদ পড়েছেন। .

বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, এস ঠাকুর , মোহাম্মদ শামী, মো. সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। , মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

প্রায় এক মাসের এই সফর ভারত শুরু করবে ওয়ানডে দিয়ে। তিনটি ওয়ানডেই খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবারই ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয় করে টাইগাররা। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজের দুর্ধর্ষ বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। একই সঙ্গে একমাত্র টেস্টের সিরিজটি হয়েছিল ড্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত