বিচারপতি মানিক আক্রান্ত

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ ১১ জন দুদিনের রিমান্ডে

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:০২ এএম

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাসহ ১১ জনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল হাসান খান গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

অভিযুক্তরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান, কলাবাগান শাখার থানা সদস্য মো. রবিন খান ও মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নীরব, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম এবং আবু তাহের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত