শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৯:২২ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম হোসাইন মাহমুদ (২৯)। তার পিতার নাম মো. নুর নবী। তিনি ফেনীর দাগনভূইয়া উপজেলার বরইয়া গ্রামের বাসিন্দা।

আটককৃত ব্যক্তির নিকট থেকে ছয়টি স্বর্ণের বার (মোট ওজন ৬৯৬ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৪৯,০০,০০০/-), স্বর্ণালংকার (মোট ২৯৬ গ্রাম, আনুমানিক বাজার মূল্য ২০,০০,০০০/-). তিনটি ল্যাপটপ ও ২টি আইফোন এক্সএস জব্দ করা হয়। 

আটককৃত হোসাইন মাহমুদ এর বিরুদ্ধে বিমানবন্দর থানার মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত