রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১১৮ জন গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১১:২৮ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ রবিবার (৬ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৭১ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৮৫ বোতল ফেনসিডিল, ১২৬ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ৫৮৩৫ পিস ইয়াবা, ৫৪.২ লিটার দেশি মদ, ৩ বোতল বিদেশি মদ, ৬৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত