হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করবেন মিমি চক্রবর্তী

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজেই দেখা যাবে তাকে।

imageজানা গেছে, বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করবেন মিমি। তবে শুধু মিমি নয়, ওয়েব সিরিজটিতে আরো দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারিকেও।

বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে। সংবাদমাধ্যমে মিমি জানান, 'হ্যাঁ, আমি হিন্দি ওটিটিতে অভিনয় করতে চলেছি। খুব শিগগিরই এই সিরিজের শুটিং শুরু হবে। আপাতত, এর থেকে বেশি কিছু বলতে চাই না। কারণ, চুক্তিপত্রে সই করা হয়েছে।'

স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্য়ায়- টলিউডের বহু অভিনেতাকেই হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে। সদ্য আবির চট্টোপাধ্যায়ও ওটিটিতে পা রেখেছেন 'অবরোধ' দিয়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন মিমি।

প্রসঙ্গত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত