বেতন বাড়ানোর দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মাস্টাররোলে নিয়োগ করা কর্মচারীরা গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। বেলা ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে।
কলেজ প্রশাসন ও কলেজের কর্মচারী কল্যাণ পরিষদ সূত্রে জানা যায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ১৭৫ জন কর্মচারী মাস্টাররোলে কাজ করেন। যাদের বেশিরভাগ কাজ করছেন ২০-৩০ বছর ধরে। কলেজ প্রশাসনই তাদের বিভিন্ন সময় মাস্টাররোলে নিয়োগ দিয়েছে। এদের মধ্যে অফিস সহায়ক, গার্ড, ঝাড়ুদার ও সুইপার রয়েছেন।
কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, দ্রুত বেতন বৃদ্ধি কার্যকর করা হবে।
