আগুন-সন্ত্রাসীদের জনগণ চিহ্নিত করেছে : আব্বাস

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৩:০৯ এএম

বিএনপিা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করে বলেছেন, ‘সরকার তার পান্ডা বাহিনীর মনোবল চাঙা করতেই বিএনপির বিরুদ্ধে অগ্নি-সন্ত্রাসের অভিযোগ তুলছে। বরিশালে সরকারদলীয় এক এমপি বিহঙ্গ পরিবহনে আগুন লাগিয়ে মানুষ পুড়েছিল বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন। খোদ আওয়ামী লীগ নেতারা যেহেতু আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেখানে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ জনগণ গ্রহণ করবে না।’

গতকাল মঙ্গলবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস আসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত