বিএনপি নেতাসহ ৬ মাদকসেবীর জেল-জরিমানা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:০৭ এএম

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক সেবনের দায়ে বিএনপির নেতাসহ ছয়জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও দুজনকে অর্থদ- দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে কারাদ-প্রাপ্ত চারজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর পৌরসভার পূর্বজগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশ। তারা হলো বিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জীবন চৌধুরী শাহীন (৪৮), বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান (৪৬), বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার জাকিরুল কবির (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী উত্তরপাড়ার আমিন (২৮), বিরামপুর পৌর শহরের হোসেনপুর (ঘাটপাড়) মহল্লার আবুল বাশার (৩৫) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের বদিউজ্জামান (৪০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত