ব্রাসেলসে ছুরি হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১০:০০ এএম

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) ব্রাসেলসের উত্তরের একটি রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। মুখপাত্র এরিক ভ্যান ডুয়েস বলেন, আমরা মামলার প্রস্তুতি নিয়েছে। এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।

হামলার আগে ওই দুই পুলিশ অফিসার ওই এলাকায় টহল দিচ্ছিলেন।

২০১৬ সালে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত