‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে রাজধানীর মহাখালী থেকে বিএনপি নেতাসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে মহাখালীর একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, এসকেএস টাওয়ারে গোপন বৈঠকের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তারা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।
তিনি আরও বলেন, কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় তারা পলাতক আসামি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।
