স্বাধীন বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদ বাছাই করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সংগঠনটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরের শেষে জমকালো বিএসপিএ নাইট উদযাপন করা হবে, সেই অনুষ্ঠানেই কৃতি ১০ ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা ও আর্থিক পুরষ্কার।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সেরা ১০ ক্রীড়াবিদ নির্বাচনের জন্য আট সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছিল দুই বছর আগেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০৮ জন ক্রীড়াবিদকে প্রাথমিক বাছাই করা হয়। তাদের মধ্যে থেকে সাত ডিসিপ্লিনে ১০ জনের নাম চুড়ান্ত করা হয়। বিএসপিএ’র এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে আছে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
নির্বাচিত ক্রীড়াদিরা হলেন- মোশাররফ হোসেন (বক্সিং), মোনেম মুন্না (ফুটবল), নিয়াজ মোরশেদ (দাবা), কাজী মোহাম্মদ সালাউদ্দিন (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), মাশরাফি বিন মর্তুজা (ক্রিকেট), আসিফ হোসেন খান(শুটিং), শাহ আলম (অ্যাথলেটিক্স), মোশাররফ হোসেন খান (সাঁতার) ও সিদ্দিকুর রহমান (গলফ)।
