দুমকিতে স্ত্রীর মামলায় কলেজশিক্ষক কারাগারে

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৪:২১ পিএম

পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মামলায় দণ্ডপ্রাপ্ত কলেজশিক্ষক আল-আমীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর প্রথম জজ মো. আসিকুর রহমানের আদালতে ৭৯/২০২১ নং মামলায় হাজিরা দিতে গেলে মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মো. আল-আমীনকে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

কলেজশিক্ষক মো. আল-আমীন পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে প্রথম স্ত্রী মোসা. নুরুন্নাহারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দায়েরকৃত ৪০/২০১৯ নং মামলা ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

পটুয়াখালী সিনিয়র সহকারী জজ মো. হাসিব এলাহির আদালতে গত ১০নভেম্বর আল-আমীনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় সাজার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কলেজশিক্ষক আল-আমীন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মাদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত