২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২১৭ জন। যা ডেঙ্গুতে একবছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একবছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছল মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৪৪৪ জনে। বর্তমানে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২২৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত