সৌদি'র খেজুর খাওয়াবেন নায়ক সাইমন; প্রতীক হাসান বললেন 'আহা'

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

আজ (বিকেল ৪টায়) খেলা হয়ে গেল আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা। গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে ছিলেন সেদিকে। কোন দল জিতবে অনেকের মনে নানা প্রশ্ন আর উন্মাদনা দেখা গেছে। বাংলাদেশের নায়ক-নায়িকারা শুরু থেকে পুরো খেলা উপভোগ করেছেন সব দলের তারকারা। যদিও তারকা আর্জেন্টিনার মন খারাপ থাকলেও সাইমন সাদিককে দেখা গেল উৎফুল্ল। কিন্তু কেন? 

আজকের খেলা দেখে উল্লাসে সবাইকে সৌদি'র খেজুর খাওয়ার দাওয়াত দিলেন নায়ক সাইমন সাদিক। সেই প্রশ্নের উত্তর জানতে দেশ রূপান্তর অনলাইনের মুঠোফোনে এই নায়ক বলেন, 'আজ সবাইকে দুইটা করে খেজুরের দাওয়াত দিলাম। যারা খেতে চান তারা অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন।'

আজকের খেলা নিয়ে এই নায়ক বলেন, 'দারুণ খেলেছে সৌদি আরব। আগের থেকে এতাে সুন্দর খেলবে সেটি আমরা কোনো দিন আশা করিনি। বাকি আর কিছু বলতে চাই না। অনেককে তা বুঝে নিতে হবে।' এমন কথা বলতে উল্লাসে মেতে ওঠেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়ক। এ ছাড়াও গায়ক প্রতীক হাসান নিজের ফেসবুক ওয়ালে 'আহা' লিখে নিজের খুশি শেয়ার করেছেন। 

কাতার বিশ্বকাপ শুরু হয়েছে দুই দিন আগেই। আজ মঙ্গলবার (২২ নভেম্বর)। এদিনই যে বিকেল ৪টায় মাঠে নেমেছিলেন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের প্রথম প্রতিপক্ষ ছিলেন সৌদি আরব। তবে সৌদি আরবের কাছে দুই এক গোলে আর্জেন্টিনাকে হারতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত