অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:৩০ এএম

চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য

বহুনির্বাচনী প্রশ্ন

১. বয়ঃসন্ধিকালে জটিল কোনো শারীরিক সমস্যা দেখা দিলে কার শরণাপন্ন হওয়া অধিক যুক্তিযুক্ত?

ক. মা-বাবা                                 খ. বন্ধু-বান্ধব      

গ. শিক্ষক                                    ঘ. চিকিৎসক

২. কত বছরের নিচে বাংলাদেশে মেয়েদের গর্ভধারণ করা উচিত নয়?

ক. ১৪ বছর                                খ. ১৮ বছর

গ. ১৬ বছর                                 ঘ. ২০ বছর

৩. ছেলেমেয়েদের কখন দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?

ক. শিশুকালে                   খ. বয়ঃসন্ধিকালে

গ. কৈশোরকালে               ঘ. যৌবনকালে

৪. বয়ঃসন্ধিকালে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কোনটি?

ক. প্রচুর পরিমাণে ঘুমানো  

খ. খেলাধুলায় ব্যস্ত থাকা

গ. পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকা         

ঘ. উপরের সবকয়টি

৫. বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, কেননা এতে

i. মানুষের প্রতিভার যথাযথ বিকাশ ঘটে

ii. সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্মের সম্ভাবনা বৃদ্ধি পায়

iii. শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i                                      খ. ii ও iii

গ. i ও ii                                 ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৭ম শ্রেণির ছাত্রী বকুলের মা বয়স পরিবর্তন করে বার্ষিক পরীক্ষার পরপরই বকুলকে বিয়ে দিয়ে দেন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বকুলের ঘন ঘন বমি হতে লাগল। খাবারের প্রতি অনীহা বেড়ে গেল। মাঝে মাঝে রক্তক্ষরণ হতে লাগল। ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু পরীক্ষা করার পর ডাক্তার চিন্তিত হয়ে পড়েন।

৬. বকুলের এই অবস্থার কারণ নিচের কোনটি?

ক. আর্থিক অসচ্ছলতা                   

খ. শিক্ষার অপ্রতুলতা

গ. সমাজের দায়িত্বহীনতা  

ঘ. অপরিণত বয়সে গর্ভধারণ

৭. বকুলের মতো মেয়েদের এ অবস্থা থেকে উত্তরণে করণীয়

i. স্বাস্থ্যবিধির ব্যাপক প্রচার

ii. প্রচুর ডাক্তার ও নার্স নিয়োগ

iii. সঠিক বয়সে বিয়ের ব্যবস্থা নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. ঘ, ২. ঘ, ৩. খ. ৪. ঘ, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত