ই-টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তথ্য দাবি

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৩:০০ এএম

সিটিবাসে ই-টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তথ্য সংযোজনের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা সিটিবাস সার্ভিসে ই-টিকেটিং যাত্রীদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আধুনিক গণপরিবহন সেবায় ই-টিকেটিং ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। তবে সরকার নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তথ্য সংযোজন করা হয়নি। অবিলম্বে এটা সংযোজন করতে হবে। পরিবহন খাতে দীর্ঘ দিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের পাশাপাশি এই খাতের আমূল সংস্কার করা না গেলে ই-টিকেটিং সিস্টেমে সিটিবাস সার্ভিস ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব হবে না। কেননা ই-টিকিটে দূরত্ব অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করায় যাত্রী ভাড়া কমে আসছে। এরফলে বাস মালিকের আয়ও কমে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে বিভিন্ন বাসে কোম্পানির জিপি ও অদৃশ্য খাতের রুট খরচ বন্ধ করা না গেলে অনেক পরিবহন মালিককে লোকসান দিয়ে বাস চালাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত