বিমানবন্দরে জব্দ ১৭ ব্রাউন পেঁচা সাফারি পার্কে

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৩:০৭ এএম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় আটক করা হয়েছে ১৭ ব্রাউন পেঁচা। গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে আফ্রিকার মালি থেকে অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া আসা এ ১৭টি ব্রাউন প্রজাতির পেঁচা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। এনওসি ছাড়া পাখি আমদানি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। পরে আটক করা পেঁচাগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেগুলো বুঝে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাত সাড়ে ৯টার দিকে হস্তান্তর করা হয় উদ্ধার হওয়া পেঁচাগুলো। পার্ক কর্তৃপক্ষ পেঁচাগুলো বুঝে নিয়ে পার্কের কোয়ারেন্টাইন জোনে রেখে দিয়েছে। নির্দিষ্ট কোয়ান্টোইন শেষ হলে পার্কের একটি বেষ্টনীতে উন্মুক্ত করা হবে দর্শনার্থীদের জন্য, বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত