ঘুরে দাঁড়ানোর মিশনে মুখোমুখি কাতার-সেনেগাল

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০১:৪৮ পিএম

বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের হারের রেকর্ড ছিল না আগে। এবারের বিশ্বকাপে কাতার উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরে লজ্জার রেকর্ড গড়েছে। ঘুরে দাঁড়ানোর মিশনে এশিয়ার দেশটি এবার সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে কাতার ও সেনেগাল।

কাতারের মতো সেনেগালেরও আসর শুরু হয়েছে হার দিয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে তারা। অর্থাৎ আজকের ম্যাচটি দুই দলের জন্যই ঘুরে দাঁড়ানোর।

কাতার এই ম্যাচ খেলতে চায় সৌদি আবরের কাছ থেকে প্রেরণা নিয়ে। সৌদিরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দিয়েছে।

কাতারের মিডফিল্ডার ইসমাইল মোহামেদ বলেন, ‘এখন পর্যন্ত, বিশেষ করে আরব দলটি যেভাবে পারফরম্যান্স করেছে সেটি আমাদের জন্য ঈর্ষণীয় এবং অনুপ্রেরণারও। আমাদেরও অনুপ্রাণিত করবে ভালো খেলতে। নিজেদের ওপর ফোকাস রাখতে হবে। সবটুকু দিয়ে খেলতে হবে কাল।’

প্রথম ম্যাচে ইকুয়েডরের গোলমুখে কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি কাতার। তবুও সেনেগালিজ কোচ আলিউ সিসে কাতারকে শক্তিশালী দল বলছেন ‘আগের ম্যাচে র‌্যাঙ্কিংয়ে আট নম্বর দলের বিপক্ষে আমরা খারাপ খেলিনি। তবে লক্ষ্য কাতার ম্যাচ। আমরা শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে যাচ্ছি।’

-- 
ফ্ল্যাট জেতার কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত