নেইমার ছাড়া ব্রাজিল খুব অসহায় না, লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা পুরাই এতিম। নেইমার যদি ফিরতে না পারেন ইনজুরির কারণে, তাহলে মনে হয় না খুব ক্ষতিগ্রস্ত হবে ব্রাজিলের অ্যাটাক। কিন্তু কোনো কারণে মেসি না খেলতে পারলে অনেক বড় ক্ষতিই হয়ে যাবে আর্জেন্টিনার।
আশা করি আজকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা স্মরণীয় করে তুলবেন লিও মেসি। তার দেশের জন্য, তার দলের ভক্তদের জন্য এবং নিজের জন্য।
পরের রাউন্ডে উঠতে হলে আজকে জিততেই হবে আর্জেন্টিনাকে, ড্র করলে হয়তো মিনিমাম একটা সম্ভাবনা থাকবে গ্রুপের অন্যান্য দলের পারফরম্যান্স বিবেচনায়।
মেক্সিকোর সঙ্গে খেলাটা কাতার এবং বিশ্বের বেশিরভাগ দেশেই শনিবারে পড়েছে, বাংলাদেশে যা রোববার প্রথম ঘণ্টা। মেক্সিকোকে হালকাভাবে নেওয়ার কোনো উপায়ই নেই আর্জেন্টিনার।
প্রায় একই অঞ্চলের দল বলে আর্জেন্টিনাকে বাড়তি ভয় করে না মেক্সিকানরা। তা ছাড়া ওরা জানে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। তাহলে আমরা পারবো না কেন?
আমার কেন জানি মনে হচ্ছে গ্রুপের ‘ওয়ান অফ দ্য ম্যাচ’ হতে যাচ্ছে এই খেলা। ফাউল, ইয়েলো কার্ডেরও ছড়াছড়ি থাকবে। মোট কথা ম্যাচটা হবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস।
এমন কিছু দেখতেই তো দর্শকরা গ্যালারিতে যায়, টিভির সামনে বসে থাকে, ল্যাপটপ, ডেস্কটপ, সেলফোন আর অন্যান্য ডিভাইসে হুমড়ি খেয়ে পড়ে!
-লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া
