বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ

'পুরস্কারের ট্যাবটি পড়াশুনা ও বিনোদনের কাজে লাগাব'

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

সারা দেশের মতো বিশ্বকাপের উত্তেজনা দৈনিক দেশ রূপান্তরেও। দেশ রূপান্তরের পাতায় প্রকাশিত হচ্ছে প্রতিদিন চারটি কুইজ। প্রতিদিন সন্ধ্যায় কুইজের ড্র হচ্ছে দেশ রূপান্তর কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে। বিজয়ীরা উপস্থিত হয়ে গ্রহণ করছেন পুরস্কার।

দেশ রূপান্তরে প্রকাশিত বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজের 'কুইজ ৫'-এর পুরস্কার জিতেছেন মানিকনগর ঢাকার মাদরাসা শিক্ষার্থী রাবেয়া। তিনি পাবেন বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব। আজ সন্ধ্যায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় দেশ রূপান্তর কার্যালয়ে।

শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরের কার্যালয়ে ষষ্ঠ দিনের কুইজ ড্র অনুষ্ঠিত হয়। দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহউদ্দিনের উপস্থাপনায় অতিথি ছিলেন রূপায়ন গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ (অব.)। তিনি খুলনার পাইকগাছা থেকে আসা পুরস্কার বিজয়ী সপ্তম শ্রেণির ছাত্র নূর হোসেন মুন্নার হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রতিক্রিয়ায় বিজয়ী বলেন, 'আমি পুরস্কারের ট্যাবটি পড়াশুনা ও বিনোদনের কাজে লাগাব'।

পুরস্কার প্রদানের পর কুইজ-৫ এর ড্র অনুষ্ঠিত হয়। শনিবারের বিজয়ী নির্ধারণ করতে কুপন তোলেন অতিথি। তিনি বলেন, 'এমন সাড়াজাগানো আয়োজন করে দেশ রূপান্তর একটি উদাহরণ তৈরি করেছে। দেশ রূপান্তরের মাননীয় চেয়ারম্যান মহোদয়ও খুবই ক্রীড়াবান্ধব মানুষ, উনার সহযোগিতায় ও উদ্যোগে মেগা কুইজে আমরা একটি রেডি ফ্ল্যাট পুরস্কার দিচ্ছি'। তিনি দেশের ফুটবলের পুনর্জাগরণে রূপায়ন গ্রুপ ও বসুন্ধরা কিংসের অবদান তুলে ধরেন এ সময়। তিনি বলেন 'এত এত কুইজে অংশ নেওয়া মানুষের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাই দেশ রূপান্তরকে সব সময় খেলাধুলার সাথে পাঠকদের সংশ্লিষ্ট করার জন্য।'

সংক্ষিপ্ত এ আয়োজনে দেশ রূপান্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এ টি এম রোবায়েত আলী, ফিচার কো-অর্ডিনেটর মহসিনা লাইজু, প্রশাসন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ও ইউসুফ কবির এবং প্রযোজক লিটু হাসান।

পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত