রিকশাচালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:১৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ইমরান (২৫) নামে এক অটোরিকশাচালককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে। গত রবিবার রাতে উপজেলার ভুলতা এলাকার বাংলাগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার ঠান্ডু মিয়ার ছেলে।

ইমরানের বাবা জানান, রবিবার রাত ১টার দিকে তিন ছিনতাইকারী গার্মেন্টসের সামনে থেকে যাত্রী সেজে ইমরানের অটোরিকশায় ওঠে। বাংলাগেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত