বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় মাহমুদুল খাঁ ( ১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাহমুদুল সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি গ্রামের রাজ্জাকের ছেলে। দুপুরে শেরপুর ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চার মাস আগে সালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নবম শ্রেণীর ছাত্রী শেরপুর রণবীর বালা এলাকায় মার্কেট করতে এসে নাজমুল খাঁ এর সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর নিয়ে কথাবার্তা বলতে বলতে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে ওই যুবক। পরবর্তীতে তাকে বিয়ের চাপ সৃষ্টি করলে বিভিন্ন টালবাহানা শুরু করে।
এদিকে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী ছাত্রীর বাবা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
