শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি : অভিনব প্রতিবাদ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০২:৪৪ পিএম

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদ। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে ও শুক্রবার (২ ডিসেম্বর) সকালে শহরের কলেজ মোড়স্থ জেলা সরকারি গ্রন্থাগারের সামনে দু'দিনব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা এই ছাত্র সংগঠনটি। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষার্থীকে কলাপাতা ও কচুপাতায় লিখে প্রতিবাদ করতে দেখা যায়।

সংগঠনটির জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান এর সঞ্চালনায় ও সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক এর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রংপুর জেলা সংসদের সহসম্পাদক আবির ইয়ামান, রাজারহাট থানা শাখার অন্যতম সংগঠক ও সাকোয়া হাই স্কুলের আহ্বায়ক রতন চন্দ্র অধিকারী, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মোহন্তসহ অন্যান্যরা।

image
নইলে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নীল পতাকার সৈনিকেরা

বক্তারা বলেন, বর্তমানে শিক্ষাব্যবস্থার মান দিন দিন কমে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি কলেজগুলোকে গবেষণার কাজ সক্রিয় করতে হবে এবং কাগজ-কলমের দাম কমাতে হবে। নইলে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নীল পতাকার সৈনিকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত