বিচ্ছেদের যন্ত্রণা ভুলতেই কি ১০০ সুন্দরীকে নিয়ে উদ্দাম লেট নাইট পার্টি!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

গত গ্রীষ্মে ২৫ বছর বয়সী অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও এখনো অবিবাহিতই আছেন। ২৭ বছর বয়সী মডেল গিগি হাদিদের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন উঠেছে। কিন্তু গিগি হাদিদ এর আগে কখনো তার চেয়ে এতো বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক জড়াননি।

এর মধ্যেই খবর শতাধিক সুন্দরীকে নিয়ে উদ্দাম লেটনাইট পার্টি করে জীবনকে উদযাপন করছেন ডিক্যাপ্রিও। সম্প্রতি মিয়ামিতে এক সুইডিশ বিলিয়নেয়ারের মালিকানাধীন একটি ইয়টে শতাধিক সুন্দরীকে নিয়ে আনন্দ-উল্লাস করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

‘ভাভা টু’ নামের ইয়টটি সুইডিশ ধনকুবের আর্নেস্টো বার্তারেলির মালিকানাধীন। এটির মূল্য প্রায় ১৫ কোটি ডলার। মিয়ামিতে বুধবার রাতে এক বিগ ব্যাশ পার্টির ভেন্যু হয়েছিল প্রমোদতরীটি।

ওই লেটনাইট পার্টিতে শতাধিক সুন্দরী মডেল খুবই স্বচ্ছ পোশাকে নাচ-গান করেছেন। এমনকি তাদের কারও পরনেই আন্ডারওয়্যার ছিল না। ফলে তাদের প্রায় নগ্নই দেখাচ্ছিল।

পেজ সিক্স জানিয়েছে, মিয়ামিতে ডিক্যাপ্রিও যে পার্টির আয়োজন করেছিলেন তা মধ্যরাতের পরে শুরু হয়ে ভোর ৫ টা পর্যন্ত পুরোদমে চলছে। ওই পার্টিতে বিখ্যাত দুই টেনিস তারকা ভেনাস এবং সেরেনা উইলিয়ামসও উপস্থিত ছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জ্যারেড লেটো, ভিটো শ্নাবেল, রেইলি ওপেলকা, ভিভি নেভো এবং পাওলো জাম্পোলি।

পার্টিতে ১০০ জন মডেল অংশ গ্রহণ করেছিলেন। পেজ সিক্সের প্রতিবেদক জানিয়েছেন, একটি সূত্র তাদের বলেছে যে ‘পার্টিতে একশ জনের মতো মডেল ছিল। আমি আমার জীবনে একসঙ্গে এত বেশি মডেল দেখিনি, কেউই দেখতে ‘সাধারণ’ ছিল না। তারা ছিল মডেল, মডেল, মডেল’।

‘একদল মেয়ে ছিল যারা খুবই স্বচ্ছ পোশাক পরেছিল, যার নীচে কিছুই ছিল না, কোনো অন্তর্বাসও ছিল না। তাদের শরীরের সবকিছুই দেখা যাচ্ছিল।’

পেজ সিক্স আরও দাবি করেছে যে, একই পার্টিতে ডিক্যাপ্রিওকে পরিবেশ দূষণ থেকে ‘মহাসাগর বাঁচানোর’ বিষয়ে বার্তারেলির সঙ্গে কথা বলতেও শোনা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত